ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মী আটক

জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় মসজিদে বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) দুপুর ৩টার দিকে পৌর শহরের সীমার পাড় এলাকার চর কাউরিয়া সীমার পাড় পুরাতন জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। আটককৃত ১৬ জনের মধ্যে জামালপুর জেলা জামায়াতের আমির মো. নাজমুল হক, বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আরমান, কেআরআই মাদরাসার উপাধ্যক্ষ আদেল ইবনে আওয়ালসহ ঢাকা থেকে আগত আহসান নামে এক ব্যক্তি রয়েছে।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট দৈনিক অধিকারকে জানান, আটক হওয়া ১৬ জনের নাম-পরিচয় পেতে একটু সময় লাগছে। কারণ, তারা সবাই তাদের নাম ও দলীয় পরিচয় সঠিকভাবে দিচ্ছে না। আমরা এখন জিজ্ঞাসাবাদ করে তাদের আসল পরিচয় উদঘাটন করব।


তিনি আরও বলেন, তারা কি উদ্দেশ্যে সেখানে বৈঠক করছিল তা এখনও জানা যায়নি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


ads
ads
ads

Our Facebook Page

↑